বড়লেখায় উদ্যোক্তা মেলা বন্ধের দাবিতে বি*ক্ষোভ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ AM

বড়লেখায় উদ্যোক্তা মেলা বন্ধের দাবিতে বি*ক্ষোভ

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৫ ১২:৪১:১৭ PM

বড়লেখায় উদ্যোক্তা মেলা বন্ধের দাবিতে বি*ক্ষোভ


মৌলভীবাজারের বড়লেখায় জেলা পরিষদ অডিটোরিয়ামে গত ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া ৫ দিনব্যাপী উদ্যোক্তা মেলায় 'বেহায়াপনার' অভিযোগ তোলে মেলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

তৌহিদী জনতার ব্যানারে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১১টায় বড়লেখা পৌরশহরে হওয়া এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় হাজিগঞ্জ বাজার বণিক সমিতির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদের সভাপতিত্বে ও সমিতির সদস্য মো. আব্দুল হাছিবের সঞ্চালনায় বক্তব্য দেন খেলাফত মজলিসের সভাপতি কাজি মাওলানা এনামুল হক, জাতীয় ইমাম সমিতি বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জিয়াউল হক, বণিক সমিতির সদস্য সচিব আব্দুর রহমান মানিক ও সদস্য মাষ্টার তারেক আহমদ।

এ সময় বক্তারা বলেন, উদ্যোক্তা মেলার নামে জেলা পরিষদ অডিটরিয়ামে চলছে বেহায়াপনা। আমরা জেনেছি প্রশাসনের অনুমতি না নিয়ে উদ্যোক্তার নাম দিয়ে অবৈধভাবে চলছে এ মেলা। মেলাকে ঘিরে এখানে টিকটকারদের উৎপাত বেড়ে গেছে, মা-বোনদের জন্য নেই কোনো নিরাপত্তব্যবস্থা। টিকটকাররা মা-বোনদের গায়ে হাত দিচ্ছে- এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে আমাদের এলাকার সম্মানহানি ঘটছে। উদ্যোক্তার নামে মেলা চললেও এখানে নেই এক পার্সেন্টও উদ্যোক্তা। অনুমোদনহীন এ মেলা বন্ধ রাখতে প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।

এ সময় স্থানীয় ব্যবসায়ীরাও মেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মেলা বন্ধ না করলে তৌহিদী জনতা কঠোর অবস্থানে যাবে বলে হুঁশিয়ারি দেন তারা। 

এ সময় আব্দুল হক, সামিম আহমদ, সদস্য মির সামিমুর রহমান, সুমন আহমদ, জুনেদ আহমদ, আবুল হোসাইন, জমির উদ্দিন, জাকির হোসেন উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী