জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ AM

জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ০২/১১/২০২৫ ১১:২৭:৪৬ PM

জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

ছবি: জৈন্তা বার্তা


মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা চত্বরে বেলাগাঁও গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামের শত শত সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বেলাগাঁও গ্রামে প্রায় ২০ হাজার মানুষের বসবাস এবং প্রায় ৬ হাজার ভোটার রয়েছে। এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক এই গ্রামের মধ্য দিয়ে গেছে। দেশের কৃষি, মৎস্য ও পর্যটনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও স্বাধীনতার ৫৪ বছরেও এ গ্রামের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বক্তারা অবিলম্বে গ্রামের রাস্তা সংস্কার ও নতুন রাস্তা নির্মাণের দাবি জানান। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মুক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম আহমেদ, বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী, কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজান আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, ছাত্রনেতা নাঈম আহমেদ ও আমির হোসেন, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জমির, জামায়াত নেতা ফারুক আহমেদ, বিশিষ্ট মুরব্বি নুরুল আলম, রুবেল আহমেদ, শাহিন আহমেদ, সুহেল আহমেদ ও কৃষি উদ্যোক্তা সাইফুল ইসলাম প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী