বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে নারীদের উন্নয়নে কাজ করবে সরকার - নাসির উদ্দিন আহমেদ মিঠু
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ AM

বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে নারীদের উন্নয়নে কাজ করবে সরকার - নাসির উদ্দিন আহমেদ মিঠু

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ১০:৩৫:৫২ PM

বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে নারীদের উন্নয়নে কাজ করবে সরকার - নাসির উদ্দিন আহমেদ মিঠু

ছবি: জৈন্তা বার্তা


মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী, শিল্পপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন,

‘আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দেবে বিএনপি সরকার।’

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার ৩১ দফা হচ্ছে নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা। এই দফাগুলোর গুরুত্বপূর্ণ বার্তাগুলো জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

রবিবার (২ নভেম্বর) রাতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলহাজ্ব মিঠু আরও বলেন,‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে সবচেয়ে বেশি নির্যাতন, হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তাই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে সেই নির্যাতনের জবাব দিতে হবে।’

ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামিল আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, জুড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, বড়লেখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজান আলী, সাগরনাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আহমেদ রুলন, পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহিবুর রহমান তুয়েল, এবং বিএনপি নেতা হাবিবুর রহমান প্রমুখ।

সভা শেষে স্থানীয় নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ও ১৮০ দিনের উন্নয়ন পরিকল্পনা সংবলিত লিফলেট বিতরণ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী