কুলাউড়ায় বিএনপির মনোনয়ন পেলেন শওকতুল ইসলাম শকু
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ AM

কুলাউড়ায় বিএনপির মনোনয়ন পেলেন শওকতুল ইসলাম শকু

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ১১:১৯:১৩ PM

কুলাউড়ায় বিএনপির মনোনয়ন পেলেন শওকতুল ইসলাম শকু

ছবি:সংগৃহীত


আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলার চারটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত তালিকায় মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু।

এর আগে এ আসনে একাধিক নেতার মনোনয়ন প্রত্যাশা থাকলেও, শেষ পর্যন্ত শওকতুল ইসলাম শকুর নাম চূড়ান্ত হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও সাড়া সৃষ্টি হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মনোনয়ন পাওয়ার পর শওকতুল ইসলাম শকু বলেন,‘মৌলভীবাজার-২ আসনে বিএনপির পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন সবার সহযোগিতা ও দলীয় ঐক্যই সবচেয়ে জরুরি। প্রত্যেকে যার অবস্থান থেকে কাজ করে আমাকে সহায়তা করবেন-এটাই প্রত্যাশা।’

মনোনয়ন ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীরা অভিনন্দন বার্তা ও শুভেচ্ছা জানাতে শুরু করেন। তাৎক্ষণিকভাবে রাতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহর এলাকায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে শহরস্থ চৌমুহনীতে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওছার আহমদ নিপার। সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী।

এই অনুষ্ঠানের মাধ্যমে শওকতুল ইসলাম শকু নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেছেন এবং স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে কুলাউড়া আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রস্তুতি ত্বরান্বিত করছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী