মৌলভীবাজারে বিএনপির চার প্রার্থী ঘোষণায় উৎসবমুখর পরিবেশ
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ PM

মৌলভীবাজারে বিএনপির চার প্রার্থী ঘোষণায় উৎসবমুখর পরিবেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ০১:৫৮:২৬ AM

মৌলভীবাজারে বিএনপির চার প্রার্থী ঘোষণায় উৎসবমুখর পরিবেশ

ছবি:সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রার্থী ঘোষণার খবর আসার সঙ্গে সঙ্গে জেলায় শুরু হয় আনন্দ-উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তা ও শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে নেতাকর্মীরা। রাতেই কুলাউড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

ঘোষিত প্রার্থীরা হলেন-মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী): জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন মিঠু

মৌলভীবাজার-২ (কুলাউড়া): উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর): বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ): বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব

আনন্দ মিছিল শেষে শহরের চৌমুহনীতে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান ও সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় মৌলভীবাজার-২ আসনের প্রার্থী শওকতুল ইসলাম শকু বলেন,‘দল আমাকে যেভাবে মূল্যায়ন করেছে, এখন প্রয়োজন সবার ঐক্য ও সহযোগিতা। আমরা সবাই মিলে পরিবর্তনের পক্ষে কাজ করব।’

অন্যদিকে মৌলভীবাজার-৩ আসনের প্রার্থী এম নাসের রহমান বলেন,

‘ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে আমরা মাঠে ছিলাম, দল সেই ত্যাগকে স্বীকৃতি দিয়েছে। এখন ভোটের মাঠে জনগণের সমর্থনই হবে আমাদের শক্তি।’

মনোনয়ন ঘোষণার পর পুরো জেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের মধ্যে বইছে আনন্দ ও আশাবাদের বন্যা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক