শ্রীমঙ্গলে নিসচা এর আয়োজনে শিক্ষার্থী সমাবেশে অনুষ্টিত
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ AM

শ্রীমঙ্গলে নিসচা এর আয়োজনে শিক্ষার্থী সমাবেশে অনুষ্টিত

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ০৫:৪০:৩২ PM

শ্রীমঙ্গলে নিসচা এর আয়োজনে শিক্ষার্থী সমাবেশে অনুষ্টিত

ছবি:নিজস্ব


শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক শিক্ষার্থী সমাবেশ।

বুধবার (৫ নভেম্বর) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর সোহেল রহমান। এসময় উপস্থিত ছিলেন “নিরাপদ সড়ক চাই” শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ আমজাদ হোসেন রনি, সহ সভাপতি গোলাম রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ খান, দপ্তর সম্পাদক দুলু মিয়া, সদস্য মো আলমগীর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে ছাত্রছাত্রীদের মাঝে নিরাপদ চলাচল ও সচেতনতা বৃদ্ধির নানা দিক তুলে ধরা হয়। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রত্যেকেরই সচেতন হওয়া জরুরি। শিক্ষার্থীরা পরিবার ও সমাজে সড়ক নিরাপত্তার দূত হয়ে কাজ করতে পারে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী