কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী মহারাসলীলা উৎসব শুরু
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ AM

ঢাক-ঢোল, খোল-করতাল ও রাখাল নৃত্যে মুখর মাধবপুরের মণ্ডপগুলো

কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী মহারাসলীলা উৎসব শুরু

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ১০:৩১:২৪ PM

কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী  মহারাসলীলা উৎসব শুরু

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু হয়েছে মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব-১৮৩তম মহারাসলীলা

বুধবার (৫ নভেম্বর) দুপুরে মাধবপুরের শিববাজার উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে শিশুদের রাখাল নৃত্যের মাধ্যমে উৎসবের সূচনা হয়। ঢাক-ঢোল, খোল-করতাল ও শঙ্খধ্বনিতে চারপাশ মুখর হয়ে ওঠে। আনন্দ-উৎসাহে ভক্তরা নৃত্যরত শিল্পীদের বাতাসা ও টাকা উপহার দেন। উৎসব উপলক্ষে পুরো মণিপুরীপাড়া ঐতিহ্যবাহী সাজে সজ্জিত হয়েছে।

মূল রাসলীলা রাত ১১টা থেকে শুরু হয়ে পরদিন ভোর পর্যন্ত চলবে। বাঁশ ও কাগজ কেটে বিশেষ কারুকাজে তৈরি করা হয়েছে রাসের মণ্ডপ। মণ্ডপের দক্ষিণ-পশ্চিম কোণে বসবেন রাসধারী (রাসের গুরু), সূত্রধারী ও বাদকরা। পাশাপাশি তিনটি মণ্ডপে তরুণীরা রাসলীলায় অংশ নেবেন।

রাসের ক্রমানুসারে পরিবেশিত হবে - সূত্রধারীর রাগালাপ ও বন্দনা, বৃন্দার কৃষ্ণ আবাহন, কৃষ্ণ অভিসার, রাধা ও সখীদের অভিসার, রাধা-কৃষ্ণের সাক্ষাৎ ও মান-অভিমান, ভঙ্গীপর্ব, রাধার কৃষ্ণ-সমর্পণ, যুগলরূপ প্রার্থনা ও আরতি।

এবার মাধবপুর জোড়া মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে ১৮৩তম মহারাসলীলা উৎসব। পাশাপাশি কমলগঞ্জের আদমপুরে মণিপুরী মৈতেই সম্প্রদায়ের আয়োজনে পালিত হচ্ছে ৪০তম রাসোৎসব

উৎসবকে কেন্দ্র করে মাধবপুর ও আদমপুরের মণ্ডপগুলো সাদা কাগজের নকশা ও বাঁশের কারুকাজে দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে। পুরো এলাকায় রঙিন আলোকসজ্জায় উৎসবের আবহ তৈরি হয়েছে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে উৎসবকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী