কুলাউড়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০৫ AM

কুলাউড়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৫/২০২৬ ১১:১৮:৪৬ PM

কুলাউড়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ছকাপন বাজার সংলগ্ন মাঠে ‘ফ্রিজ এন্ড ফ্রিজ ও বাইসাইকেল নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেলে ছকাপন যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জুবেল আহমদ এবং সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম রুবেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোক্তার, ভুকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি ময়দুল ইসলাম আব্দুল হাই, কাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, বিএনপি নেতা রাহাত তাজুল, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন রিপন, ওয়ার্ড বিএনপির সভাপতি দুদু মিয়া, সাধারণ সম্পাদক ছনর মিয়া, বিএনপি নেতা মাজহারুল ইসলাম শখরুল, যুব সমাজের সাধারণ সম্পাদক সুহেদ আহমেদ এপলু ও ইকবাল হোসেনসহ অনেকে।

আয়োজকরা জানান, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ছালামের পৃষ্ঠপোষকতায় ৩২টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি শুরু হয়েছে। সকলের সহযোগিতায় প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর