বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি কাজী মিসবাহ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি কাজী মিসবাহ

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ০৩/০৫/২০২৬ ০৭:০৩:৩৮ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি কাজী মিসবাহ

নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মিসবাহ। 

কাজী মিসবাহ ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের গণিপুর গ্রামের বাসিন্দা।ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের সম্মুখ সারির যোদ্ধা। কাজী মিসবাহ নবগঠিত সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন উপজেলা ও জেলার ছাত্রদলের নেতাকর্মীরা।

ফেইসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেক শুভাকাঙ্ক্ষী। শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের প্যাডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে মোঃ তারেক মিয়াকে সভাপতি এবং উবায়দুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন হুশিয়ার আলম। সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন কাজী মেজবা ও মাহবুব আহমেদ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রুহুল চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মমিনুর রহমান পীর শান্ত এবং চয়নিকা দেবনাথ।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রাহুল মিয়া এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহিত মিয়া।কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী