কুলাউড়ায় ভিডিও রেকর্ড চালু রেখে যুবকের আত্মহ*ত্যা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ AM

কুলাউড়ায় ভিডিও রেকর্ড চালু রেখে যুবকের আত্মহ*ত্যা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১০/১১/২০২৫ ১২:৩৯:০০ PM

কুলাউড়ায় ভিডিও রেকর্ড চালু রেখে যুবকের আত্মহ*ত্যা


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনসুর গ্রামে স্বপন আহমেদ (২৮) নামের এক যুবক নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। মৃত স্বপন আহমেদ ওই গ্রামের মখই মিয়ার পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, স্বপনের দুইজন স্ত্রী থাকলেও কেউই তার সঙ্গে বসবাস করতেন না। ঘরে শুধু স্বপন ও তার মা থাকতেন। রবিবার রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বপন। ফাঁস দেওয়ার আগে স্বপন নিজের মোবাইল ফোনে ভিডিও রেকর্ড চালু করে রাখেন।

খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠিয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর  ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি