অপ*রাধ প্রতি*রোধে গুরুত্বপূর্ণ নির্দে*শনা দিলেন ডিআইজি মুশফেকুর রহমান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৯ PM

পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

অপ*রাধ প্রতি*রোধে গুরুত্বপূর্ণ নির্দে*শনা দিলেন ডিআইজি মুশফেকুর রহমান

প্রকাশিত: ১০/১১/২০২৫ ০৮:২০:৩৬ PM

অপ*রাধ প্রতি*রোধে গুরুত্বপূর্ণ নির্দে*শনা দিলেন ডিআইজি মুশফেকুর রহমান

ছবি:সংগৃহীত


সিলেট রেঞ্জ পুলিশের অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. মুশফেকুর রহমান। সভা সঞ্চালনা করেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আনোয়ারুল হক।

সভায় রেঞ্জের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ মামলা পর্যালোচনা শেষে ডিআইজি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে অপরাধ প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করে বলেন-দৃশ্যমান স্থানে চেকপোস্ট বসিয়ে ফিটনেসবিহীন যানবাহন ও বেপরোয়া চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

ডিআইজি আরও বলেন, শীত মৌসুমে সম্পত্তি-সংক্রান্ত অপরাধ বৃদ্ধি পায়। তাই আসন্ন শীতে বাসাবাড়ি, মার্কেট, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনায় চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করতে হবে।

অক্টোবর মাসের কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা। তিনি অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং জনগণের আস্থা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখায় এই সম্মাননা অর্জন করেন।

অপরদিকে, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ দমনে অবদান রাখায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা পেয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ।

এছাড়া, গত ২১ অক্টোবর সিলেটের জৈন্তাপুর উপজেলার ছুবরি নদীতে গোসল করার সময় এলএমজি অস্ত্র উদ্ধারকারী কিশোর তাছিম হোসেনের বুদ্ধিমত্তা ও সাহসিকতায় মুগ্ধ হয়ে ডিআইজি তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করেন।

সভায় রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, চার জেলার পুলিশ সুপার, সার্কেল অফিসারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া রেঞ্জের সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জরা ভার্চুয়ালি সভায় অংশ নেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মুগ্ধ প্রতিমন্ত্রী
শিক্ষাখাতে বিনিয়োগ বাড়বে: জৈন্তাপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
গোলাপগঞ্জে অ*চল সড়কবাতি, রাত হলেই বাড়ে দু*র্ঘটনা ও অ*পরাধের শঙ্কা
থানায় জি*ডি করেছেন শিক্ষিকা বিউটি রানী পাল
সিলেটের বাদাঘাটে জায়গাজমি বি*রোধে যুবক নি*হত
‘চার মাসে কুলাউড়ায় অতীতের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে’- এমপি শওকতুল ইসলাম
সিলেটের অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী ইউজিসির সদস্য
জৈন্তাপুরে জসিমের দৃষ্টা*ন্তমূলক শা*স্তির দাবিতে মান*ববন্ধন
‘নেতিবাচক ক্যাপশনে’ শিক্ষিকার ভিডিও ভাইরাল করেন এক প্রবাসী তরুণ
তীব্র গরমের মধ্যেই সিলেটে ঝড় ও ব'জ্রবৃষ্টির পূর্বাভাস