শাবিপ্রবির অধ্যাপক ড. মুজাম্মেল হক হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ PM

শাবিপ্রবির অধ্যাপক ড. মুজাম্মেল হক হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৭/২০২৬ ০১:২৫:০৫ AM

শাবিপ্রবির অধ্যাপক ড. মুজাম্মেল হক হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

ছবি:সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মুজাম্মেল হককে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. মুজাম্মেল হককে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। পাশাপাশি প্রচলিত বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।

অধ্যাপক ড. মো. মুজাম্মেল হক দীর্ঘদিন ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগে শিক্ষকতা করে আসছেন। তাঁর এ নিয়োগে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ