সিলেট–৪ আসনে স্থানীয় প্রার্থীর দাবিতে যুক্তরাজ্য প্রবাসীদের ঐক্যের আহ্বান
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৭ PM

সিলেট–৪ আসনে স্থানীয় প্রার্থীর দাবিতে যুক্তরাজ্য প্রবাসীদের ঐক্যের আহ্বান

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/১১/২০২৫ ০৯:১৬:৫৫ PM

সিলেট–৪ আসনে স্থানীয় প্রার্থীর দাবিতে যুক্তরাজ্য প্রবাসীদের ঐক্যের আহ্বান

ছবি:সংগৃহীত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট–৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে স্থানীয় প্রার্থী মনোনয়নের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছেন যুক্তরাজ্য প্রবাসীরা।

রবিবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় যুক্তরাজ্যের অক্সফোর্ড শহরে আয়োজিত “সিলেট–৪ আসনে স্থানীয় প্রার্থী চাই” শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন,‘সীমান্তবর্তী এই জনপদ দীর্ঘদিন ধরে স্থানীয় নেতৃত্বের অভাবে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানে অনুন্নত অবস্থায় রয়ে গেছে। প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও পর্যটন সম্ভাবনাও কাজে লাগানো যাচ্ছে না।’

বক্তারা আরও বলেন,‘গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের মানুষ বারবার অবহেলিত হচ্ছে। তাই এবারের নির্বাচনে স্থানীয় প্রার্থী না দিলে জনগণ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।’

তারা অভিযোগ করেন, ভোলাগঞ্জ, জাফলং, উৎমাছড়া, বিছনাকান্দি ও শ্রীপুরের পাথর কোয়ারিগুলোর কারণে প্রতিবারই এই আসনে ‘অ-স্থানীয় প্রার্থীদের শকুনদৃষ্টি”’পড়ে।

বক্তারা জোর দিয়ে বলেন,‘বিএনপি যদি সিলেট–৪ আসনে বিজয়ী হতে চায়, তবে স্থানীয় ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মধ্য থেকে মনোনয়ন দিতে হবে-যিনি তৃণমূল পর্যায়ে দলের কর্মকাণ্ডকে পুনরুজ্জীবিত করেছেন এবং ঐক্য ফিরিয়ে এনেছেন।’

সভায় সভাপতিত্ব করেন অক্সফোর্ড কাউন্সিলর ও গোয়াইনঘাটের কৃতিসন্তান আব্দুল মুবিন, এবং সঞ্চালনা করেন যুক্তরাজ্য প্রবাসী তোরাব আলী।

আলোচনায় অংশ নেন আফতার মিয়া, ফখরুল ইসলাম, বদরুল ইসলাম, সজ্জাদ মিয়া, মোজ্জাকীর আলী, হাবিবুর রহমান, লিটন মিয়া, বুরহান উদ্দিন, ইমরান আহমদ, আব্দুল খালিক, নাহিদ ইসলাম, লুৎফুর রহমান ও সুমন মিয়া প্রমুখ।

প্রবাসীরা সবাই একমত হন যে-‘সিলেট–৪ আসনে স্থানীয় প্রার্থীই হতে হবে বিএনপির মুখ।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী ইউজিসির সদস্য
জৈন্তাপুরে জসিমের দৃষ্টা*ন্তমূলক শা*স্তির দাবিতে মান*ববন্ধন
‘নেতিবাচক ক্যাপশনে’ শিক্ষিকার ভিডিও ভাইরাল করেন এক প্রবাসী তরুণ
তীব্র গরমের মধ্যেই সিলেটে ঝড় ও ব'জ্রবৃষ্টির পূর্বাভাস
জগন্নাথপুরে পাঁচ বছরের শিশুকে যৌ*ন নি*র্যাতনের অ*ভিযোগে চাচা আ*টক
জনকল্যাণে কাজ করলে মানুষ আজীবন মনে রাখে: সিসিক প্রশাসক
কিশোরীকে ধ*র্ষণচেষ্টার প্রধান আ*সামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রে*প্তার
ওসমানীনগরে ভু*য়া ব্যাংক চালানে ইউএনওকে বিভ্রা*ন্তির চেষ্টা
আজমিরীগঞ্জে ভ*য়াবহ বিদ্যুৎ বি*ভ্রাট, জনজীবন বিপ*র্যস্ত
প্রযুক্তির নে*তিবাচক প্রভাব থেকে সন্তানদের বাঁ*চাতে হবে: এমপি এমরান