সিলেটের অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী ইউজিসির সদস্য
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ PM

সিলেটের অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী ইউজিসির সদস্য

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৭/২০২৬ ০৮:২১:৫১ PM

সিলেটের অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী ইউজিসির সদস্য

ছবি:সংগৃহীত


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কৃতি সন্তান ও প্রখ্যাত ভাসকুলার সার্জন অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। পূর্ণ সচিবের পদমর্যাদায় চার বছরের জন্য তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে পূর্ণ সচিবের পদমর্যাদায় চার বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়।

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরীর গ্রামের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর গ্রামে। তিনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, সাবেক সচিব এবং জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মরহুম ইমাম উদ্দিন আহমদ চৌধুরীর পুত্র। তাঁর চাচাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ই. এ. চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আলহাজ শফি এ. চৌধুরী।

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী দেশের একজন খ্যাতিমান ভাসকুলার সার্জন হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা, উচ্চশিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।

এক বিবৃতিতে ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী জোবাইদা রহমান, শিক্ষামন্ত্রী এ এন এম এহসানুল হক মিলন এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে নতুন দায়িত্ব পালনে সিলেটবাসীসহ দেশের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী