কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার (সিআরবি) সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৫ PM

কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার (সিআরবি) সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ২৭/০৭/২০২৬ ০৪:৪২:১৬ PM

কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার (সিআরবি) সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা

সংগৃহীত


কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার (সিআরবি) সিলেট বিভাগীয় শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।নবগঠিত কমিটিতে হাকীম ফারুক আহমদ নোমান সভাপতি, জাকির হোসেন মাস্টার সিনিয়র সহ-সভাপতি এবং মো. আরিফুর রহমান, হাফিজ রুহুল আমিন চৌধুরী, শাহীন আহমদ শাহী ও মাওলানা আব্দুল ওয়াদুদ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জানে আলম চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. হুসাইন আহমেদ। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অজিত কুমার দাশ, মো. সাহাব উদ্দিন ও মো. সাইফুল ইসলাম।সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাকারিয়া।যুগ্ম সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আবুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ আনিসুর রহমান জয়, আলী হোসেন ও হাফিজুর রহমান।

এছাড়া খালেদ আহমদ আইন ও লিগ্যাল এইড সম্পাদক, মো. ফজলুল হক অর্থ সম্পাদক, সুয়েব আহমদ রবিন প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, রুহুল আমিন দপ্তর সম্পাদক, মাহমুদা আক্তার রিনা ইভটিজিং ও সাইবার ক্রাইম বিষয়ক সম্পাদক, মকবুল নুর পারিশ্রমিক ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এবং মো. আব্দুর রহিম কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ভোক্তাদের অধিকার সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

‘নেতিবাচক ক্যাপশনে’ শিক্ষিকার ভিডিও ভাইরাল করেন এক প্রবাসী তরুণ
তীব্র গরমের মধ্যেই সিলেটে ঝড় ও ব'জ্রবৃষ্টির পূর্বাভাস
জগন্নাথপুরে পাঁচ বছরের শিশুকে যৌ*ন নি*র্যাতনের অ*ভিযোগে চাচা আ*টক
জনকল্যাণে কাজ করলে মানুষ আজীবন মনে রাখে: সিসিক প্রশাসক
কিশোরীকে ধ*র্ষণচেষ্টার প্রধান আ*সামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রে*প্তার
ওসমানীনগরে ভু*য়া ব্যাংক চালানে ইউএনওকে বিভ্রা*ন্তির চেষ্টা
আজমিরীগঞ্জে ভ*য়াবহ বিদ্যুৎ বি*ভ্রাট, জনজীবন বিপ*র্যস্ত
প্রযুক্তির নে*তিবাচক প্রভাব থেকে সন্তানদের বাঁ*চাতে হবে: এমপি এমরান
পদত্যাগের পর সরকারি বাসভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
সিলেটের শিক্ষিকা বিউটি পালের পাশে লেখক-শিক্ষক-সাংবাদিকরা