কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ তিনজন নি হ ত
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০২ PM

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ তিনজন নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৭/২০২৬ ০৬:১৩:১৩ PM

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ তিনজন নি হ ত

সংগৃহিত


কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
                
আজ সোমবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত।

নিহত দুই বোন হলেন উখিয়া উপজেলার হরিণমারা এলাকার জাফর আলমের মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। নিহত অপর ব্যক্তি একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক একটি মামলার কাজে সকালে দুই বোন কক্সবাজার আদালতে গিয়েছিলেন। আদালতের কার্যক্রম শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তারা। পথে খুনিয়াপালংয়ের স্কুলপাহাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রুবিনা আক্তার ও শাহিনা আক্তারের মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় চালকসহ অটোরিকশাটিতে মোট ছয়জন ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী আব্দুল গফুর জানান, ‘সন্তানদের নিয়ে কোচিংয়ে যাওয়ার পথে আমার চোখের সামনে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই একজন মারা যান। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।’

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত জানান, ‘এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে জসিমের দৃষ্টা*ন্তমূলক শা*স্তির দাবিতে মান*ববন্ধন
‘নেতিবাচক ক্যাপশনে’ শিক্ষিকার ভিডিও ভাইরাল করেন এক প্রবাসী তরুণ
তীব্র গরমের মধ্যেই সিলেটে ঝড় ও ব'জ্রবৃষ্টির পূর্বাভাস
জগন্নাথপুরে পাঁচ বছরের শিশুকে যৌ*ন নি*র্যাতনের অ*ভিযোগে চাচা আ*টক
জনকল্যাণে কাজ করলে মানুষ আজীবন মনে রাখে: সিসিক প্রশাসক
কিশোরীকে ধ*র্ষণচেষ্টার প্রধান আ*সামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রে*প্তার
ওসমানীনগরে ভু*য়া ব্যাংক চালানে ইউএনওকে বিভ্রা*ন্তির চেষ্টা
আজমিরীগঞ্জে ভ*য়াবহ বিদ্যুৎ বি*ভ্রাট, জনজীবন বিপ*র্যস্ত
প্রযুক্তির নে*তিবাচক প্রভাব থেকে সন্তানদের বাঁ*চাতে হবে: এমপি এমরান
পদত্যাগের পর সরকারি বাসভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন