যুবদল নেতা বাবুকে হত্যার জন্য চার শুটার ভাড়া করা হয়েছিল
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ AM

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম

যুবদল নেতা বাবুকে হত্যার জন্য চার শুটার ভাড়া করা হয়েছিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৭/২০২৬ ০৬:৪৮:১০ PM

যুবদল নেতা বাবুকে হত্যার জন্য চার শুটার ভাড়া করা হয়েছিল

সংগৃহিত


ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেছেন, কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার জন্য ২৫ লাখ টাকার চুক্তি হয়। মাগুরা ও ঝিনাইদহ থেকে চার পেশাদার শুটাকে ভাড়া করা হয়েছিল। তবে পরিকল্পিত হামলা লক্ষ্যভ্রষ্ট হয়ে নিহত মিরপুরে যুবদল কর্মী মো. ইউসুফ। এ ঘটনায় এখন পর্যন্ত আট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনের অয়োজন করা হয়।

২৪ জুলাই (শুক্রবার) রাতে মিরপুর ১৩ নম্বরে এই গুলির ঘটনা ঘটে। এতে ইউসুফ নিহত হওয়ার পাশাপাশি দুজন আহত হন। তারা হলেন যুবদল কর্মী মনির হোসেন (৩২) ও সবজি বিক্রেতা সালাম সরদার (৪৫)। এই ঘটনায় ইউসুফের বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে গত শনিবার কাফরুল থানায় হত্যা মামলা করেন।

জৈন্তাবার্তা/সুলতানা