দক্ষিণ সুরমার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম হোসেনের ইন্তেকাল
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ AM

দক্ষিণ সুরমার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম হোসেনের ইন্তেকাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ১২:৫৫:১২ AM

দক্ষিণ সুরমার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম হোসেনের ইন্তেকাল

ছবি:সংগৃহীত


সিলেটের স্বনামধন্য সালিশ ব্যক্তিত্ব, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের প্রথম ভাইস চেয়ারম্যান, অধুনা বিলুপ্ত বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী ও গুণিজন আলহাজ্ব মো. গোলাম হোসেন ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার বরইকান্দি সুনামপুরস্থ নিজ বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুম আলহাজ্ব মো. গোলাম হোসেনের নামাজে জানাজা শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ২টায় বরইকান্দি শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে দক্ষিণ সুরমাসহ সদর দক্ষিণ এলাকার সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ