ছবি:সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপ (রোভার ইউনিট)-এর নবাগত রোভার সহচরদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মুক্ত স্কাউট গ্রুপের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোয়াইনঘাট উপজেলা স্কাউট গ্রুপের সম্পাদক মো. সোহরাওয়ার্দীর সভাপতিত্বে এবং গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের এসআরএম মারুফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, এসআই নাঈমুল হাসান, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমদ এবং গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শামীম আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল ইসলাম মুমিন, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংবাদিক মুরাদ হাসানসহ গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি ও নবাগত রোভার সহচররা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী নবাগত রোভারদের স্কাউটিংয়ের আদর্শ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।
তিনি বলেন, স্কাউটিং শুধু শৃঙ্খলা ও নেতৃত্বের শিক্ষা দেয় না, বরং একজন তরুণকে দায়িত্বশীল, মানবিক ও সমাজসচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নবাগত রোভারদের স্কাউটিংয়ের মূলনীতি অনুসরণ করে নিজেদের দক্ষতা ও মানবিক গুণাবলি বিকশিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নবাগত রোভার সহচরদের স্কাউটিং কার্যক্রম, দায়িত্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




