হাকালুকি হাওরের জেলেদের মাঝে প্রচারাভিযান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫২ AM

হাকালুকি হাওরের জেলেদের মাঝে প্রচারাভিযান

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ১১/১১/২০২৫ ০২:১৮:৪১ PM

হাকালুকি হাওরের জেলেদের মাঝে প্রচারাভিযান


মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় হাকালুকি হাওরপাড়ের জেলে সম্প্রদায়ের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করেছেন জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদের বেলাগাঁও গ্রামের স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম এবং বাংলাদেশ গ্রাম আদালত জুড়ী উপজেলা সমন্বয়কারী সম্পা রানী দেব।

সোমবার বিকেলে এ প্রচার কার্যক্রম চলাকালে জেলে সম্প্রদায়ের সাথে আলোচনা করে তাদের আইনি সহায়তা প্রদান এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা তুলে ধরা হয়।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, এ প্রচারাভিযানে জেলেদের মধ্যে গ্রাম আদালত কী এবং এর মাধ্যমে তারা কীভাবে আইনি সহায়তা পেতে পারে, সে সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়।

আরও যা নিয়ে আলোচনা করা হয় তা হলো- জেলেদের মধ্যে থাকা ছোটখাটো বিরোধ গ্রাম আদালতে নিষ্পত্তির মাধ্যমে সমাধান করা, যাতে আদালতের ওপর চাপ কমে এবং কম সময়ে বিচার পাওয়া যায়; গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করে তোলার জন্য জেলেদের সাথে স্থানীয় প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা, মামলার জট হ্রাস ও স্বল্প সময়ে সহজ বিচার প্রাপ্তি নিশ্চিত করা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব