স্বামীর দুর্গে ধানের শীষের জোয়া*র তুলেছেন লুনা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫১ AM

সিলেট-২ আসন

স্বামীর দুর্গে ধানের শীষের জোয়া*র তুলেছেন লুনা

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/১১/২০২৫ ১১:৩৬:২৫ PM

স্বামীর দুর্গে ধানের শীষের  জোয়া*র তুলেছেন লুনা

ছবি:সংগৃহীত


সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে মনোনয়ন চেয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। এ নিয়ে নেতা-কর্মীদের মাঝে গুঞ্জন এবং দ্বিধা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পেয়েছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এম. ইলিয়াস আলী। প্রায় দুই যুগ ধরেই এ আসন ইলিয়াসের দুর্গ হিসেবে পরিচিত। ২০১২ সালে ইলিয়াস আলী নিখোঁজের পর হাল ধরেন তার সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা। সুখে-দুঃখে নেতাকর্মীদের আগলে রাখেন তিনি। দলের নেতাকর্মীরাও ইলিয়াস আলীর বিকল্প হিসেবে তাকে গ্রহণ করেন। লুনার হাত ধরেই শক্ত অবস্থানে রয়েছে বিশ্বনাথ ও ওসমানীনগর বিএনপি। 

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার পর থেকেই তার পরিবার ঘিরে এক ধরনের আবেগ তৈরি হয়েছে। স্থানীয় ভোটারদের কাছে লুনার প্রতি গভীর সহানুভ‚তি রয়েছে। লুনার মাঝেই তারা ইলিয়াস আলীর ছায়া দেখতে পাচ্ছেন। 

এদিকে, দলের মনোনয়ন পাওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন ইলিয়াসপতœী তাহসিনা রুশদীর লুনা। এরই মধ্যে নির্বাচনী এলাকায় ধানের শীষের ‘জোয়ার’ তুলেছেন তিনি। তার কর্মী-সমর্থকরাও নেমে পড়েছেন গণসংযোগে। মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা। 

বিএনপির নেতাকর্মীরা বলছেন, শুরুতে মনোনয়ন নিয়ে দ্বিধা তৈরি হয়েছিল। তখন নেতাকর্মীরাও কিছুটা দোটানায় পড়েছিলেন। অবশ্য শেষ পর্যন্ত দল প্রার্থী ঘোষণা করায় এখন সবাই একযোগে মাঠে কাজ করছেন। 

এ আসনে লুনার সঙ্গে প্রতিদ্ব›িদ্বতায় রয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবদুল হান্নান ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলী। তাঁরাও ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। দুই প্রার্থীই জানিয়েছেন, ‘জনগণ পরিবর্তন চায়। তাঁরা ভালো সাড়া পাচ্ছেন।’ তবে মাঠের চিত্র ভিন্ন। এখন পর্যন্ত জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন তাহসিনা রুশদীর লুনা। 

বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৭৫৭ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৬ হাজার ১৫৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৬ হাজার ৮০১ জন। 

এ বিষয়ে জানতে তাহসিনা রুশদীর লুনার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে তার ব্যক্তিগত সহকারী ময়নুল হক জৈন্তা বার্তাকে জানিয়েছেন, ‘লুনা প্রতিদিনই বিভিন্ন বৈঠক-সেমিনারে অংশ নিচ্ছেন। মাঠে ভালো সাড়া মিলছে। ইলিয়াস আলীর বিকল্প হিসেবে এলাকার সবাই লুনাকে আপন করে নিয়েছেন। সিলেট-২ আসনে ধানের শীষের ‘জোয়ার’ উঠেছে বলে জানান তিনি। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী