সিলেটের বাদাঘাটে জায়গাজমি বি*রোধে যুবক নি*হত
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৫ AM

সিলেটের বাদাঘাটে জায়গাজমি বি*রোধে যুবক নি*হত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৭/২০২৬ ১১:১৫:৫০ PM

সিলেটের বাদাঘাটে জায়গাজমি বি*রোধে যুবক নি*হত

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দিঘীরপার গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল্লাহ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারী-পুরুষসহ উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিঘীরপার গ্রামের ফারুক আহমদ বদুল্লার পরিবারের সঙ্গে প্রতিবেশী মবশ্বির আলীর পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে বিরোধপূর্ণ একটি বাঁশঝাড় থেকে বাঁশ কাটাকে কেন্দ্র করে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল্লাহ গুরুতর আহত হন। এ ছাড়া উভয় পক্ষের নারী-পুরুষসহ আরও কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টার দিকে আব্দুল্লাহর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে শিবেরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হাবীব জানান, জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

থানায় জি*ডি করেছেন শিক্ষিকা বিউটি রানী পাল
সিলেটের বাদাঘাটে জায়গাজমি বি*রোধে যুবক নি*হত
‘চার মাসে কুলাউড়ায় অতীতের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে’- এমপি শওকতুল ইসলাম
সিলেটের অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী ইউজিসির সদস্য
জৈন্তাপুরে জসিমের দৃষ্টা*ন্তমূলক শা*স্তির দাবিতে মান*ববন্ধন
‘নেতিবাচক ক্যাপশনে’ শিক্ষিকার ভিডিও ভাইরাল করেন এক প্রবাসী তরুণ
তীব্র গরমের মধ্যেই সিলেটে ঝড় ও ব'জ্রবৃষ্টির পূর্বাভাস
জগন্নাথপুরে পাঁচ বছরের শিশুকে যৌ*ন নি*র্যাতনের অ*ভিযোগে চাচা আ*টক
জনকল্যাণে কাজ করলে মানুষ আজীবন মনে রাখে: সিসিক প্রশাসক
কিশোরীকে ধ*র্ষণচেষ্টার প্রধান আ*সামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রে*প্তার