মোগলাবাজার থানা পুলিশের সাফল্য: ২৪ ঘণ্টার মধ্যে ডা*কাতির মালামাল উদ্ধার, ৩ ডা*কাত গ্রেফ*তার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:১৩ PM

মোগলাবাজার থানা পুলিশের সাফল্য: ২৪ ঘণ্টার মধ্যে ডা*কাতির মালামাল উদ্ধার, ৩ ডা*কাত গ্রেফ*তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১২/২০২৫ ০৯:৩০:৩০ PM

মোগলাবাজার থানা পুলিশের সাফল্য: ২৪ ঘণ্টার মধ্যে ডা*কাতির মালামাল উদ্ধার, ৩ ডা*কাত গ্রেফ*তার

ছবি:সংগৃহীত


মোগলাবাজার থানার পুলিশ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সংঘবদ্ধ ডাকাতি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। একই সঙ্গে লুট হওয়া প্রায় ২০ লাখ টাকার মালামালও উদ্ধার করা হয়েছে।

গত ০১ ডিসেম্বর রাত ৩টা ১৫ মিনিটে মোগলাবাজার থানাধীন লালমাটিয়া রয়েল সিটি আবাসিক এলাকা সংলগ্ন সিলেট-ফেঞ্চুগঞ্জ রোডে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের একটি কাভার্ড ভ্যানকে একটি সাদা নোহা গাড়ি ব্যারিকেড দেয়। নোহা ও একটি প্রাইভেট কার থেকে ৬-৭ জন সশস্ত্র ডাকাত চালক ও হেলপারকে মারধর করে এবং হত্যার ভয় দেখিয়ে কনটেইনার খুলে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নেয়। এছাড়া হেলপারদের কাছ থেকে দুইটি মোবাইল ফোনও ছিনিয়ে নেয়। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা  মামলা  করা হয়।

মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ শামছুল হাবিবের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী তোবারক হোসেনের নেতৃত্বে তথ্য-প্রযুক্তি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ০২ ডিসেম্বর রাত ৩টা ১০ মিনিটে পশ্চিমভাগ আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। এসময় ডাকাত দলের সদস্য সাকেল আহমদ (৩৩)-কে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তার দেওয়া তথ্যে ভোর ৩টা ৪০ মিনিটে পূর্ব শ্রীরামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় আরেক সদস্য আক্তার হোসেন (৩৪)-কে। পরবর্তীতে দুজনের স্বীকারোক্তির ভিত্তিতে ভোর ৫টা ২৫ মিনিটে সুলতানপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় রিহাদ আহমেদ (৩৭)-কে।

তিনজনই স্থানীয় লোকজনের সামনে ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে। পরে তাদের নির্দেশনা অনুযায়ী ভোর ৫টা ৪৫ মিনিটে রিহাদ আহমেদের বাড়ির বাউন্ডারির ভেতরে কচুর ঝোপ থেকে ৩টি সাদা প্লাস্টিকের বস্তা, ২টি কালো পলিথিন বস্তা এবং ২টি খাকি রঙের কার্টুনভর্তি ডাকাতির মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং সিলেট মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ডাকাতি করে আসছিল।

আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী