আজমিরীগঞ্জে ভ*য়াবহ বিদ্যুৎ বি*ভ্রাট, জনজীবন বিপ*র্যস্ত
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৪০ PM

আজমিরীগঞ্জে ভ*য়াবহ বিদ্যুৎ বি*ভ্রাট, জনজীবন বিপ*র্যস্ত

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৭/২০২৬ ১২:০৫:০০ PM

আজমিরীগঞ্জে ভ*য়াবহ বিদ্যুৎ বি*ভ্রাট, জনজীবন বিপ*র্যস্ত

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তীব্র বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে দিনে-রাতে মিলিয়ে মাত্র ৬থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন লোকজন ।স্থানীয়দের অভিযোগ, লোডশেডিং এখন আর নির্দিষ্ট সময়ের মধ্যে নেই। কখন বিদ্যুৎ আসে আর কখন যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। দিনে-রাতে মিলিয়ে ১৬-১৭ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতের দীর্ঘ লোডশেডিংয়ে শিশু ও বয়স্কদের কষ্ট সবচেয়ে বেশি। গরমে ঘুমের ব্যাঘাত, পানির সংকট ও নিত্যপ্রয়োজনীয় কাজে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।চলমান এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিদ্যুৎ না থাকায় রাতে পড়াশোনা ও অনলাইন ক্লাস করতে পারছে না শিক্ষার্থীরা। এতে তাদের পরীক্ষার প্রস্তুতি বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা।বিদ্যুৎ সংকটে উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরাও চরম বিপাকে পড়েছেন। বিদ্যুৎনির্ভর ব্যবসা ও দোকানের কার্যক্রম ব্যাহত হচ্ছে।ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠানে কম্পিউটার, ফ্রিজ, ফটোকপি, প্রিন্টিংসহ বিভিন্ন যন্ত্রপাতি ঠিকমতো ব্যবহার করা যাচ্ছে না। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অনেক ব্যবসায়ীকে জেনারেটর ও আইপিএসের মতো বিকল্প ব্যবস্থায় কাজ চালাতে হচ্ছে। এতে ব্যবসায়িক খরচ বাড়ছে, কমছে বেচাকেনা।গ্রাহকদের ক্ষোভ টানা কয়েকদিনের এমন পরিস্থিতিতে গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। দ্রুত লোডশেডিং নিরসন ও নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন তারা।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মুঠোফোনে যোগাযোগ করলে ও অপর প্রান্ত থেকে কোন সাড়া পাওয়া যায়নি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনকল্যাণে কাজ করলে মানুষ আজীবন মনে রাখে: সিসিক প্রশাসক
কিশোরীকে ধ*র্ষণচেষ্টার প্রধান আ*সামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রে*প্তার
ওসমানীনগরে ভু*য়া ব্যাংক চালানে ইউএনওকে বিভ্রা*ন্তির চেষ্টা
আজমিরীগঞ্জে ভ*য়াবহ বিদ্যুৎ বি*ভ্রাট, জনজীবন বিপ*র্যস্ত
প্রযুক্তির নে*তিবাচক প্রভাব থেকে সন্তানদের বাঁ*চাতে হবে: এমপি এমরান
পদত্যাগের পর সরকারি বাসভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
সিলেটের শিক্ষিকা বিউটি পালের পাশে লেখক-শিক্ষক-সাংবাদিকরা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
সব হা*রানোর শ*ঙ্কায় চার গ্রামের মানুষ
শিক্ষা ও শিক্ষকদের মানোন্নয়নে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী