জুড়ীতে পঞ্চদশবারের মতো ‘জুড়ী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫’ অনুষ্ঠিত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৫ AM

জুড়ীতে পঞ্চদশবারের মতো ‘জুড়ী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫’ অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ০৫/১২/২০২৫ ০৮:১৯:৪২ PM

জুড়ীতে পঞ্চদশবারের মতো ‘জুড়ী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫’ অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


মৌলভীবাজার জেলার জুড়ীতে পঞ্চদশবারের মতো ‘জুড়ী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১২টা ৩০ মিনিটে পরীক্ষা শেষ হয়।

প্রতিবছরের মতো এবারও জুড়ী উপজেলার ৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির মোট ৩৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ২০০৯ সালে চালু হওয়া এ পরীক্ষা স্থানীয় শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো. তাজুল ইসলাম, মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির চেয়ারম্যান এম. মুহিবুর রহমান, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক ও জুড়ী মেধাবৃত্তি পরীক্ষার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুমন এবং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমরানুল ইসলাম প্রমুখ।

জুড়ী মেধাবৃত্তি পরীক্ষার সভাপতি অশোক রঞ্জন পাল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের মতো এবারও মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করতে পেরে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব