দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে শাস্তি পেল ভা র ত
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ AM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে শাস্তি পেল ভা র ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ০৬:০৮:৫২ PM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে শাস্তি পেল ভা র ত

সংগৃহীত ছবি


দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে ভারতকে। ৩ ডিসেম্বর রায়পুরে অনুষ্ঠিত ওই ম্যাচে ভারত নির্ধারিত সময়ের হিসাব শেষে দুই ওভার পিছিয়ে ছিল। এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই শাস্তি প্রদান করেন।

আইসিসি কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.২২ অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম বোলিং করলে খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। সেই অনুযায়ী ভারত দলকে দুই ওভারের ঘাটতির কারণে মোট ১০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে।ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল অভিযোগ স্বীকার করে নেন এবং প্রস্তাবিত শাস্তি মেনে নেন, ফলে আলাদা করে কোনো শুনানির প্রয়োজন হয়নি।এই অভিযোগ দায়ের করেন অন-ফিল্ড আম্পায়ার রড টাকার ও রোহন পাণ্ডিত, তৃতীয় আম্পায়ার স্যাম নোগাজস্কি এবং চতুর্থ আম্পায়ার জয়রামন মদনাগোপাল।

উল্লেখ্য, রায়পুরের ম্যাচে দুর্দান্তভাবে ৩৫৯ রান তাড়া করে জয় পায় দক্ষিণ আফ্রিকা ও সিরিজে ১-১ সমতা ফিরিয়ে আনে। পরে বিশাখাপত্তনমে জিতে সিরিজ নিজেদের করে নেয় ভারত।

জৈন্তাবার্তা / সুলতানা


শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভি*যানে দুটি পয়েন্ট-২২ রাই*ফেল উ*দ্ধার
সিলেট-৪ আসনে ধানের শীষ বিজয়ে ঐক্যের ডাক
জমিয়তকে সঙ্গে নিয়ে ধর্মপ্র*তারকদের হাত থেকে দেশকে রক্ষা করবে বিএনপি : এমরান আহমদ চৌধুরী
শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অপরিসীম : খন্দকার মুক্তাদির
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল
তারেক রহমানের সিলেট আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার, এসএমপির নিরাপত্তা বৈঠক
তারেক রহমানের নেতৃত্বে গ্রাম-শহর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে : আরিফুল হক চৌধুরী
সিলেটে সড়কে প্রা*ণ গেল দুই তরুণের
রোববার বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত
মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করলেন এমরান