শ্রীমঙ্গলে বহু-সংস্কৃতির মিলনমেলার প্রতীক ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৮ AM

শ্রীমঙ্গলে বহু-সংস্কৃতির মিলনমেলার প্রতীক ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১১/১২/২০২৫ ০১:৩১:২৩ PM

শ্রীমঙ্গলে বহু-সংস্কৃতির মিলনমেলার প্রতীক ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

ছবি:সংগৃহীত


শ্রীমঙ্গলে বহু-সংস্কৃতির মিলনমেলার প্রতীক ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন, স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। শোভাযাত্রা জুড়ে ছিল ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টিভ্যালের প্রচারণা ও সম্প্রীতির বার্তা।

শ্রীমঙ্গলে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুজাতিক-সংস্কৃতির সম্মিলন ‘হারমোনি ফেস্টিভ্যাল ২০২৫’। আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর শ্রীমঙ্গল ফুলছড়া চা-বাগান মাঠে তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হবে।

উৎসবে শ্রীমঙ্গলসহ বাংলাদেশের বিভিন্ন জাতিসত্তার সংস্কৃতি, নাচ, গান, পোশাক, ঐতিহ্য ও জীবনধারার বৈচিত্র্যময় উপস্থাপনা থাকবে। উৎসবকে ঘিরে শ্রীমঙ্গলে ইতোমধ্যে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব