ধানের শীষ শুধু বিএনপির নয়-এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনমতের প্রতীক- খন্দকার মুক্তাদির
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৮ PM

মোগলগাঁওয়ে গণসংযোগ

ধানের শীষ শুধু বিএনপির নয়-এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনমতের প্রতীক- খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১২/২০২৫ ০৭:২৬:২৬ PM

ধানের শীষ শুধু বিএনপির  নয়-এটি  স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনমতের প্রতীক- খন্দকার মুক্তাদির

ছবি:সংগৃহীত


সিলেট সদর ও মহানগর এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ (সদর ও মহানগর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে এই গণজোয়ারের বিজয় নিশ্চিত করতে হবে। ধানের শীষ শুধু বিএনপির প্রতীক নয়-এটি এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনমতের প্রতীক।’

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজ শেষে মোগলগাঁও এলাকায় সর্বস্তরের জনসাধারণের সঙ্গে অনুষ্ঠিত গণসংযোগে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনে সদর ও মহানগরীর প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। যেন কোনো অপশক্তি সাধারণ মানুষের স্বাধীন ভোটাধিকার কেড়ে নিতে না পারে। দেশের মানুষ ভোট ও ভাতের অধিকার পুনরুদ্ধারের জন্য ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করেছে-এখন আর কোনো পেশিশক্তির কাছে জাতি আত্মসমর্পণ করবে না।’

গণসংযোগকালে উপস্থিত ছিলেন- সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক শহীদ আহমদ, মুফতি রায়হান উদ্দিন মুন্নাসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

এছাড়া খন্দকার মুক্তাদির জুমার পর মোগলগাঁও জামে মসজিদে মুসল্লীদের সঙ্গে মতবিনিময় করেন। বাদ মাগরিব তিনি বালাগঞ্জ সমিতির এজিএম-এ অংশ নেন এবং এশার নামাজ আদায় করেন আম্বরখানা কলোনি মসজিদে। পরে রাতে তিনি ২৭নং ওয়ার্ডের গোটাটিকর ফ্রেন্ডস সোসাইটি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণ করেন এবং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে অ*চল সড়কবাতি, রাত হলেই বাড়ে দু*র্ঘটনা ও অ*পরাধের শঙ্কা
থানায় জি*ডি করেছেন শিক্ষিকা বিউটি রানী পাল
সিলেটের বাদাঘাটে জায়গাজমি বি*রোধে যুবক নি*হত
‘চার মাসে কুলাউড়ায় অতীতের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে’- এমপি শওকতুল ইসলাম
সিলেটের অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী ইউজিসির সদস্য
জৈন্তাপুরে জসিমের দৃষ্টা*ন্তমূলক শা*স্তির দাবিতে মান*ববন্ধন
‘নেতিবাচক ক্যাপশনে’ শিক্ষিকার ভিডিও ভাইরাল করেন এক প্রবাসী তরুণ
তীব্র গরমের মধ্যেই সিলেটে ঝড় ও ব'জ্রবৃষ্টির পূর্বাভাস
জগন্নাথপুরে পাঁচ বছরের শিশুকে যৌ*ন নি*র্যাতনের অ*ভিযোগে চাচা আ*টক
জনকল্যাণে কাজ করলে মানুষ আজীবন মনে রাখে: সিসিক প্রশাসক