নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপ*সারণে মাঠে এমরান চৌধুরী
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪৩ AM

সিলেট-৬ আসনে ব্যতিক্রমী দৃষ্টান্ত

নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপ*সারণে মাঠে এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১২/২০২৫ ০৮:৫৮:৫২ PM

নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপ*সারণে মাঠে এমরান চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে সৃষ্টি করেছেন ব্যতিক্রমী উদাহরণ। তিনি নিজেই নামেন মাঠে এবং তাঁর সমর্থনে টানানো বিভিন্ন ব্যানার-ফেস্টুন অপসারণ করেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজ শেষে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজার এলাকায় নিজের ছবি ও নামযুক্ত ব্যানার-ফেস্টুন খুলে ফেলেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে যুক্ত ছিলেন।

এমরান চৌধুরী বলেন, ‘নির্বাচন কমিশনের সব নির্দেশনার প্রতি বিএনপির প্রার্থীরা শ্রদ্ধাশীল। ১৭ বছর পর দেশে নির্বাচনের পরিবেশ এসেছে-এ পরিবেশকে সুষ্ঠু রাখা আমাদের সবার দায়িত্ব। তাই দলের নেতাকর্মীদের আহ্বান জানাই, সবাই নির্বাচন কমিশনের আদেশ মেনে চলবেন।’

জানা গেছে, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার জুড়ে বিভিন্ন স্থানে তাঁর এই ব্যতিক্রমী কর্মসূচি অব্যাহত থাকবে।

এমরান চৌধুরীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সিলেট-৬ আসনের সচেতন বাসিন্দারা। তাদের ভাষ্য- সব প্রার্থী যদি এভাবে এগিয়ে আসেন, তবে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে হবে এক অনন্য নির্বাচন পরিবেশ; সিলেট-৬ হয়ে উঠবে জেলার জন্য দৃষ্টান্ত।

ভাদেশ্বরে দোয়া মাহফিল ও সমর্থন সভা

এর আগে বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এমরান আহমদ চৌধুরীর সমর্থনে সভা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড বিএনপির সভাপতি মুহিব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এমরান চৌধুরী বলেন-‘ গোলাপগঞ্জের প্রতিটি ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠন ঐক্যবদ্ধ। কোনো চক্রান্তই কাজে আসবে না। ইনশা আল্লাহ, সিলেট-৬ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এ রিপন, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভি*যানে দুটি পয়েন্ট-২২ রাই*ফেল উ*দ্ধার
সিলেট-৪ আসনে ধানের শীষ বিজয়ে ঐক্যের ডাক
জমিয়তকে সঙ্গে নিয়ে ধর্মপ্র*তারকদের হাত থেকে দেশকে রক্ষা করবে বিএনপি : এমরান আহমদ চৌধুরী
শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অপরিসীম : খন্দকার মুক্তাদির
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল
তারেক রহমানের সিলেট আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার, এসএমপির নিরাপত্তা বৈঠক
তারেক রহমানের নেতৃত্বে গ্রাম-শহর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে : আরিফুল হক চৌধুরী
সিলেটে সড়কে প্রা*ণ গেল দুই তরুণের
রোববার বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত
মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করলেন এমরান