বড়দিন উপলক্ষে নন্দনমঞ্চে সংগীত ও ক্যারল সংয়ের আয়োজন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

বড়দিন উপলক্ষে নন্দনমঞ্চে সংগীত ও ক্যারল সংয়ের আয়োজন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১২/২০২৫ ০৫:২৫:১৫ অপরাহ্ন

বড়দিন উপলক্ষে নন্দনমঞ্চে সংগীত ও ক্যারল সংয়ের আয়োজন

প্রতীকী ছবি


অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার অগ্রযাত্রায় ঈদ, বৌদ্ধ পূর্ণিমা, দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতায় বড়দিন (২৫ ডিসেম্বর) উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের নন্দনমঞ্চে এটি আয়োজিত হবে।বড়দিনের শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে জীবনকে আলোকিত করার প্রয়াসে এ সাংস্কৃতিক সন্ধ্যায় থাকছে সংগীত, ক্যারল সং ও কীর্তণ পরিবেশনা।

উল্লেখ্য, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ঈদুল ফিতর উপলক্ষে গত ৩০ মার্চ একাডেমির নন্দনমঞ্চে চাঁদরাতের আনন্দ অনুষ্ঠান হয়। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে গত ১০ মে শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চসহ ৬টি জেলায় সাংস্কৃতিক উৎসব আয়োজিত হয়।

এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে গত ৬ জুন নন্দনমঞ্চে আনন্দ উৎসব এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এবং গত ১ অক্টোবর একাডেমির নন্দনমঞ্চে ২ দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক