তৌসিফ আহমেদের স্ট্রোকের খবর নিয়ে বুলিং, আইনি পদক্ষেপের হু ম কি
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৫৭ AM

তৌসিফ আহমেদের স্ট্রোকের খবর নিয়ে বুলিং, আইনি পদক্ষেপের হু ম কি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৬ ০৩:৩১:৩৩ PM

তৌসিফ আহমেদের স্ট্রোকের খবর নিয়ে বুলিং, আইনি পদক্ষেপের হু ম কি

সংগৃহিত


শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ স্ট্রোক করেছেন। গত ২৯ ডিসেম্বর নিজ বাসায় আকস্মিকভাবে জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি। এ সময় মাথায় প্রচণ্ড আঘাত পেলে সেখানে ২৭টি সেলাই দিতে হয়েছে। আশঙ্কামুক্ত হওয়ায় গেল ১ জানুয়ারি হাসপাতালের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন তিনি।

এদিকে, স্ট্রোকের মতো গুরুতর অসুস্থতার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিংয়ের শিকার হয়েছেন তৌসিফ আহমেদ। বিষয়টিকে সাইবার বুলিং ও মানহানি হিসেবে উল্লেখ করে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন তিনি। আজ শনিবার (৩ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান তৌসিফ।লিখেছেন, গতকাল তার স্ট্রোকের খবরকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তি নেতিবাচক মন্তব্য করেছেন। এসব মন্তব্যে তিনি ব্যক্তিগতভাবে বিচলিত নন, তবে সাইবার বুলিং, মানহানি ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে মামলা করার কথা বিবেচনা করছেন।

পোস্টে নিজের পারিবারিক ও শিক্ষাগত পরিচয় স্পষ্ট করে তৌসিফ জানান, তার বাবা একজন বিবিএস ক্যাডার এবং তিন জেলায় সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি আইএইচটি (ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি)-এর প্রিন্সিপালও ছিলেন। তৌসিফের ভাষ্য, তাদের পরিবারে তিনি ছাড়া বাকি ভাইবোন এবং আত্মীয়স্বজনরা চিকিৎসক ও প্রকৌশলী পেশার সঙ্গে যুক্ত। তিনি নিজেও বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পড়াশোনা করেছেন।স্ট্রোকের কারণ ব্যাখ্যা করে গায়ক লিখেছেন, প্রায় ১৫ বছর আগে তার হার্টের সমস্যা ও ডায়াবেটিস ধরা পড়ে। সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়ার কারণেই সকাল সাতটার পর তার স্ট্রোক হয়।

এ সময় নিজের নাম ও পরিবার নিয়ে ছড়ানো কিছু গুজবেরও প্রতিবাদ জানান তিনি। কারও কারও মন্তব্যে তার নাম ‘তৌসিফ উদ্দিন’ বলে উল্লেখ করা হয়েছে- যা সম্পূর্ণ ভুল বলে দাবি করেন শিল্পী। তার ভাষ্য, স্কুল, কলেজ ও মেডিকেল কলেজের সব নথিতেই তার নাম তৌসিফ আহমেদ। এসব মিথ্যা তথ্য ছড়িয়ে তার পরিবারকে হেয় করা হয়েছে এবং এতে তার সম্মান ক্ষুণ্ন হয়েছে। তাই এসব ব্যক্তির বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

সবশেষে তৌসিফ অনুরোধ জানিয়ে বলেছেন, যারা তাকে দীর্ঘদিন ধরে চেনেন তারা জানেন তিনি কেমন মানুষ। তার পরিবার সমাজের নানা স্তরে মানুষের সেবা করে যাচ্ছে, তাই তাদের নিয়ে কটূক্তি না করার আহ্বান জানান তিনি। বড় শিল্পী হতে না পারলেও, ২০ বছর পরও শ্রোতারা তার গান শোনেন- এটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন এই গায়ক।অন্যদিকে তৌসিফ গণমাধ্যমকে জানান, ডিজিটাল মাধ্যমে তার স্ট্রোকের খবরের কমেন্ট বক্সে অনেক নেতিবাচক মন্তব্য করা হয়েছে। একজন মানুষের অসুস্থতা নিয়েও যারা বুলিং করে, তাদের মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন তোলেন তিনি।

জৈন্তাবার্তা/সুলতানা


শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভি*যানে দুটি পয়েন্ট-২২ রাই*ফেল উ*দ্ধার
সিলেট-৪ আসনে ধানের শীষ বিজয়ে ঐক্যের ডাক
জমিয়তকে সঙ্গে নিয়ে ধর্মপ্র*তারকদের হাত থেকে দেশকে রক্ষা করবে বিএনপি : এমরান আহমদ চৌধুরী
শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অপরিসীম : খন্দকার মুক্তাদির
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল
তারেক রহমানের সিলেট আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার, এসএমপির নিরাপত্তা বৈঠক
তারেক রহমানের নেতৃত্বে গ্রাম-শহর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে : আরিফুল হক চৌধুরী
সিলেটে সড়কে প্রা*ণ গেল দুই তরুণের
রোববার বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত
মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করলেন এমরান