আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০১/২০২৬ ০৩:০৮:০৫ অপরাহ্ন

আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

প্রতীকী ছবি


বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিএলে অংশ নেয়ার বিষয়ে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে আচরণ এবং সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে জনমনে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হয়েছে। এর প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আইপিএলের সব ম্যাচ, অনুষ্ঠান ও সংশ্লিষ্ট প্রচার কার্যক্রম বন্ধ রাখতে হবে। দেশের সব টেলিভিশন চ্যানেল ও সংশ্লিষ্ট মাধ্যমকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষকে। একই সঙ্গে কেবল অপারেটর ও সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা মানার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্তের বিষয়টি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে অবহিত করা হয়েছে, যাতে সমন্বিতভাবে নির্দেশনা কার্যকর করা যায়। প্রয়োজনে পরবর্তী সময়ে নতুন নির্দেশনা জারি করা হবে।উপসচিব স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার স্পষ্ট করেছে, দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অবস্থান থেকে তারা সরে আসবে না। পরিস্থিতি পর্যালোচনা করেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক