টসে জিতে ফিল্ডিং করছে রংপুর রাইডার্স ব্যাটিংয়ে চট্টগ্রাম রয়্যালস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ AM

বিপিএল

টসে জিতে ফিল্ডিং করছে রংপুর রাইডার্স ব্যাটিংয়ে চট্টগ্রাম রয়্যালস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০১/২০২৬ ০৮:৩৪:১৩ PM

টসে জিতে ফিল্ডিং করছে  রংপুর রাইডার্স ব্যাটিংয়ে চট্টগ্রাম রয়্যালস

ছবি:সংগৃহীত


বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের মধ্যকার জমজমাট লড়াই মাঠে গড়াচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। এর ফলে প্রথমে ব্যাটিং করতে নামছে শেখ মেহেদীর নেতৃত্বাধীন চট্টগ্রাম রয়্যালস।

ম্যাচটির আগে পয়েন্ট তালিকায় দুই দলই রয়েছে দারুণ ফর্মে। চার ম্যাচ খেলে তিনটি করে জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্স। তবে উন্নত রানরেটের কারণে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চট্টগ্রাম, আর দ্বিতীয় অবস্থানে আছে রংপুর।

শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে দুই দলের মুখোমুখি হওয়ায় ম্যাচটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এখন দেখার বিষয়, প্রথমে ব্যাটিং করতে নামা চট্টগ্রাম কত রান তুলতে পারে এবং রংপুরের বোলাররা কতটা নিয়ন্ত্রণ দেখাতে পারেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ