কাইল মায়ার্সের তাণ্ডবে ১৬৯ রান তাড়া করে রংপুরের দাপুটে জয়
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১১ PM

কাইল মায়ার্সের তাণ্ডবে ১৬৯ রান তাড়া করে রংপুরের দাপুটে জয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০১/২০২৬ ১২:১৪:০৫ AM

কাইল মায়ার্সের তাণ্ডবে ১৬৯ রান তাড়া করে রংপুরের দাপুটে জয়

ছবি:সংগৃহীত


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কনকনে ঠান্ডার রাতে ১৬৯ রানের লক্ষ্য তাড়া করা সহজ ছিল না। তবে ক্যারিবীয় ব্যাটার কাইল মায়ার্সের বিধ্বংসী ব্যাটিংয়ে সেই কঠিন সমীকরণ অনায়াসেই মেলাল রংপুর রাইডার্স। মাত্র ২৫ বলে হাফসেঞ্চুরি করে দলকে ৫ উইকেটের জয় এনে দেন তিনি।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস ৫ উইকেট হারিয়ে তোলে ১৬৯ রান। ইংলিশ ব্যাটার অ্যাডাম রজিংটনের ৫৮ রানের ইনিংসে ভর করে এই সংগ্রহ পায় তারা। জবাবে কাইল মায়ার্সের ঝোড়ো ব্যাটিংয়ে ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।

এই জয়ে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে রংপুর রাইডার্স। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম রয়্যালস।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরের হয়ে উদ্বোধনী জুটি গড়েন লিটন দাস ও কাইল মায়ার্স। তবে লিটন ৮ বলে ১০ রান করে আউট হন। এরপর পুরো মঞ্চ দখল করে নেন মায়ার্স। ২৫ বলে ৫০ রানের বিধ্বংসী ইনিংসে তিনি হাঁকান ৫টি চার ও ৪টি ছক্কা।

ডেভিড মালান ৩০ বলে ৩০ রান করেন। তাওহিদ হৃদয় করেন ১৫ বলে ১৭ রান। ধারাবাহিক ভালো ফর্মে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ ১৯ বলে অপরাজিত ৩০ রান করেন। তার ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। এছাড়া খুশদিল শাহ ১২ বলে ২২ রান করেন। অধিনায়ক নুরুল হাসান সোহান ৩ রানে অপরাজিত থাকেন।

চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম ৩টি উইকেট নিলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। এছাড়া আবু হায়দার ও আমের জামাল একটি করে উইকেট নেন।

এর আগে ব্যাট করতে নেমে চট্টগ্রামের হয়ে অ্যাডাম রজিংটন সর্বোচ্চ ৫৮ রান করেন। হাসান নওয়াজের ব্যাট থেকে আসে ৪৬ রান। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে তারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা