পিএসএলে খেলবেন ফিজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১২ PM

পিএসএলে খেলবেন ফিজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ০৩:৫৪:৪৭ PM

পিএসএলে খেলবেন ফিজ

সংগৃহিত


আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে এবার দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। নিলামে তাকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতের উগ্রবাদীদের হুমকির মুখে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। বাঁহাতি পেসারের ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা হচ্ছে না। তবে আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ পড়ার তিন দিন পরই মোস্তাফিজকে চুক্তিবদ্ধ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।

বাংলাদেশের জার্সিতে আঙুল উঁচিয়ে উদযাপন করছেন কাটার মাস্টার, এমন একটি ফটোকার্ড পোস্ট করা হয়েছে পিএসএলের অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে লেখাÑ ‘ব্যাটাররা সাবধান... এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।’ এর অর্থÑ পিএসএলের সামনের আসরে দেখা যাবে বাংলাদেশের বাঁহাতি এ পেসারকে।

প্রসঙ্গত, পাকিস্তানের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএল। আট দলকে নিয়ে আগামী ২৩ মার্চ থেকে শুরু হবে পিএসএলের ১১তম আসর।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা