চলে গেলেন কিংবদন্তি পরিচালক বেলা তার
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৩৩ AM

চলে গেলেন কিংবদন্তি পরিচালক বেলা তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ০৪:৪৬:৫৪ PM

চলে গেলেন কিংবদন্তি পরিচালক বেলা তার

সংগৃহিত


হাঙ্গেরিয়ান ফিল্ম আর্টিস্টস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘ ও গুরুতর অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর বেলা তার আমাদের ছেড়ে চলে গেছেন।শোকাহত পরিবার এই দুঃসময়ে গণমাধ্যম ও সাধারণ মানুষের কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছে।

১৯৫৫ সালে হাঙ্গেরির দক্ষিণাঞ্চলের বিশ্ববিদ্যালয় শহর পেচে জন্মগ্রহণ করেন বেলা তার। মাত্র ১৬ বছর বয়সে বাবার উপহার পাওয়া একটি ক্যামেরা দিয়েই তার চলচ্চিত্র নির্মাণের যাত্রা শুরু। পরবর্তী সময় তিনি যোগ দেন হাঙ্গেরির প্রখ্যাত নিরীক্ষামূলক চলচ্চিত্র প্রতিষ্ঠান বেলা বালাজ স্টুডিওতে।সেখান থেকেই ১৯৭৭ সালে নির্মাণ করেন তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্যামিলি নেস্ট’।১৯৮৮ সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় তার নির্মিত ‘ড্যামনেশন’। ছবিটি হাঙ্গেরির প্রথম স্বাধীন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পায়। নোবেলজয়ী সাহিত্যিক লাসলো ক্রাসনাহোরকাইয়ের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্যটি লিখেছিলেন বেলা তার।

বিশ্বজুড়ে বেলা তার সবচেয়ে বেশি পরিচিত তার সাত ঘণ্টা দীর্ঘ চলচ্চিত্র ‘সাতানতাঙ্গো’র জন্য। পূর্ব ইউরোপে কমিউনিজমের পতন এবং তার পরবর্তী সামাজিক ও নৈতিক অবক্ষয়কে কেন্দ্র করে নির্মিত এই সিনেমা বিশ্ব চলচ্চিত্র ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত।২০১১ সালে ‘দ্য তুরিন হর্স’ নির্মাণের পর আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র নির্মাণ থেকে অবসর নেয়ার ঘোষণা দেন তিনি। যদিও পরবর্তী সময়ে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।

জৈন্তাবার্তা/সুলতানা


শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভি*যানে দুটি পয়েন্ট-২২ রাই*ফেল উ*দ্ধার
সিলেট-৪ আসনে ধানের শীষ বিজয়ে ঐক্যের ডাক
জমিয়তকে সঙ্গে নিয়ে ধর্মপ্র*তারকদের হাত থেকে দেশকে রক্ষা করবে বিএনপি : এমরান আহমদ চৌধুরী
শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অপরিসীম : খন্দকার মুক্তাদির
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল
তারেক রহমানের সিলেট আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার, এসএমপির নিরাপত্তা বৈঠক
তারেক রহমানের নেতৃত্বে গ্রাম-শহর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে : আরিফুল হক চৌধুরী
সিলেটে সড়কে প্রা*ণ গেল দুই তরুণের
রোববার বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত
মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করলেন এমরান