রাইডার্সের বিপক্ষে হোঁচটের পর ঘুরে দাঁড়াল চট্টগ্রাম, সিলেটের সামনে ১৯৯ রানের লক্ষ্য
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১১ PM

রাইডার্সের বিপক্ষে হোঁচটের পর ঘুরে দাঁড়াল চট্টগ্রাম, সিলেটের সামনে ১৯৯ রানের লক্ষ্য

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ০৯:৫৭:৪১ PM

রাইডার্সের বিপক্ষে হোঁচটের পর ঘুরে দাঁড়াল চট্টগ্রাম, সিলেটের সামনে ১৯৯ রানের লক্ষ্য

ছবি:সংগৃহীত


দারুণ ছন্দে থাকা চট্টগ্রাম রয়্যালস রংপুর রাইডার্সের বিপক্ষে হোঁচট খাওয়ার পর আবারও জয়ের পথে ফেরার ইঙ্গিত দিল। সিলেট টাইটান্সের বিপক্ষে শক্ত ভিত গড়ে ১৯৯ রানের বড় লক্ষ্য দাঁড় করিয়েছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্বাগতিক সিলেট টাইটান্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে চট্টগ্রামের হয়ে ইনিংসের সূচনা করেন নাইম শেখ ও অ্যাডাম রজিংটন। দু’জনের ওপেনিং জুটিতে আসে ৩৫ রান। নাইম শেখ ১৫ বলে ১৮ রান করে বিদায় নিলেও একপ্রান্তে দৃঢ়তা ধরে রাখেন রজিংটন।

এরপর মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে ৬০ রানের কার্যকর জুটি গড়েন রজিংটন। টানা চতুর্থ হাফ সেঞ্চুরির কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত ৪৯ রানে থামতে হয় তাকে। ৩৮ বলের ইনিংসে ৬টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। অপরদিকে মাহমুদুল হাসান জয়ও অর্ধশতকের দুয়ারে গিয়ে আউট হন। ২১ বলে ৪৪ রানের ইনিংসে তিনটি চার ও চারটি ছক্কা মারেন এই ডানহাতি ব্যাটার।

মধ্যভাগে হাসান নওয়াজ ২০ বলে ২৫ রান এবং আসিফ আলী ১৩ রান করে ফিরে যান। শেষ দিকে ঝড় তোলেন শেখ মেহেদী হাসান। ১৩ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংসে তিনি দ্রুত রান তুলতে থাকেন। আমের জামাল ৫ বলে ৬ রান করে তাকে সঙ্গ দেন।

নির্ধারিত ২০ ওভার শেষে চট্টগ্রাম রয়্যালস সংগ্রহ করে বড় পুঁজি, যা সিলেট টাইটান্সের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, এই লক্ষ্য তাড়া করে স্বাগতিকরা কীভাবে ঘুরে দাঁড়ায়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা