ছবি:সংগৃহীত
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিএনপির প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের সুযোগ্য অভিভাবক জনাব তারেক রহমান। তাঁর বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ পাবো-যে বাংলাদেশ হবে নিরাপদ, অহিংস, অসাম্প্রদায়িক এবং সুখী-সমৃদ্ধ।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় আয়োজিত পৃথক শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্ন রেখে গেছেন, তা তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তিনি।
শুক্রবার রাত ১০টায় গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মরহুম অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদের বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সিনিয়র সদস্য আ ম ওহিদ আহমদ।
ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন শিপারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস ও ছালিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশীদ মামুন ও নজরুল ইসলাম, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি বেলাল আহমদ এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি সেলিম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপনসহ যুবদল, ছাত্রদল এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকেল আহমদ সাকিল।
অপরদিকে, বিয়ানীবাজার উপজেলার লাউতা ও মোল্লাপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় কালীবাড়ী বাজারে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্বাস উদ্দিন এবং অনুষ্ঠান পরিচালনা করেন বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনাম উদ্দিন দিলাল আহমদ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




