জনকল্যাণে কাজ করলে মানুষ আজীবন মনে রাখে: সিসিক প্রশাসক
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৪ AM

জনকল্যাণে কাজ করলে মানুষ আজীবন মনে রাখে: সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৭/২০২৬ ১০:০৮:৩৬ PM

জনকল্যাণে কাজ করলে মানুষ আজীবন মনে রাখে: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের  ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনকল্যাণে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে মানুষ সেই অবদান কখনো ভুলে যায় না। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিদায়ী কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী তার কর্মদক্ষতা ও জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন।

রোববার (২৬ জুলাই) বিকেলে সামাজিক সংগঠন ইউনাইটেড সিলেটের উদ্যোগে নগরের সারদা হলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদোন্নতিজনিত বদলির কারণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দায়িত্ব পালনকালে মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সিলেটবাসীর আস্থা অর্জন করেছেন। তার পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতা অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিদায়ী পুলিশ কমিশনার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া সাম্প্রতিক কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ ও আসামিদের গ্রেপ্তারের মাধ্যমে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তার আন্তরিক প্রচেষ্টা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।

সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনাইটেড সিলেটের সভাপতি আব্দুল মোমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী এবং সিলেট জেলা দোকান মালিক সমিতির সদস্যসচিব আব্দুর রহমান রিপন। এছাড়া বক্তব্য দেন সিলেট ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, জুবায়ের আহমদসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। সংবর্ধিত অতিথি মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, সিলেটবাসীর আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন বলেই তিনি সফলভাবে দায়িত্ব পালন করতে পেরেছেন। তিনি বলেন, অবৈধ রিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্তকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টাই ছিল তার কাজের মূল শক্তি। অনুষ্ঠান শেষে বিদায়ী পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পাঁচ বছরের শিশুকে যৌ*ন নি*র্যাতনের অ*ভিযোগে চাচা আ*টক
জনকল্যাণে কাজ করলে মানুষ আজীবন মনে রাখে: সিসিক প্রশাসক
কিশোরীকে ধ*র্ষণচেষ্টার প্রধান আ*সামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রে*প্তার
ওসমানীনগরে ভু*য়া ব্যাংক চালানে ইউএনওকে বিভ্রা*ন্তির চেষ্টা
আজমিরীগঞ্জে ভ*য়াবহ বিদ্যুৎ বি*ভ্রাট, জনজীবন বিপ*র্যস্ত
প্রযুক্তির নে*তিবাচক প্রভাব থেকে সন্তানদের বাঁ*চাতে হবে: এমপি এমরান
পদত্যাগের পর সরকারি বাসভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
সিলেটের শিক্ষিকা বিউটি পালের পাশে লেখক-শিক্ষক-সাংবাদিকরা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
সব হা*রানোর শ*ঙ্কায় চার গ্রামের মানুষ