তামিমকে দালাল বলা সেই পরিচালককে শোকজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:০৬ PM

তামিমকে দালাল বলা সেই পরিচালককে শোকজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৬ ০৪:২৯:০৩ PM

তামিমকে দালাল বলা সেই পরিচালককে শোকজ

সংগৃহিত


জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলে সম্বোধন করায় বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের এক অনুষ্ঠানে এই তথ্য জানান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবি প্রধান বলেন, ‘তিনি (নাজমুল ইসলাম) তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছে, আমরা তাকে জবাব দিতে বলেছি। আমার মনে হয়েছে যে, একজন জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে পারফরম্যান্স করেছে, এই ব্যাপারটা হয়ত লেখার আগে আমাদের একটু চিন্তা করা উচিত ছিল। রেসপেক্ট করা উচিত ছিল আরও।’

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মিরপুরে এক অনুষ্ঠানে বাংলাদেশের বিশ্বকাপ মিশন ও বিসিবির আইনি অবস্থান নিয়ে মন্তব্য করেন তামিম ইকবাল। সেখানে তিনি আবেগের চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দিয়ে বলেছিলেন। তামিমের ওই বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে নিজের ফেসবুক আইডিতে নাজমুল ইসলাম লিখেছিলেন,‘এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী