সিলেটের বোলারদের দাপটে ১১৪ রানে অলআউট রংপুর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:০৭ PM

সিলেটের বোলারদের দাপটে ১১৪ রানে অলআউট রংপুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/০১/২০২৬ ০৩:০১:৫৭ PM

সিলেটের বোলারদের দাপটে ১১৪ রানে অলআউট রংপুর

ছবি : সংগৃহীত


সিলেট টাইটান্সের বোলারদের দাপটে মাত্র ১১৪ রানে গুটিয়ে গেছে রংপুর রাইডার্সের ইনিংস। টানা তৃতীয় হার এড়াতে হলে দুর্দান্ত বোলিং করতে হবে রংপুরের বোলারদের।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ২০১৭ সালের চ্যাম্পিয়ন রংপুর। দলীয় ২৭ রানে ড্রেসিংরুমের পথ ধরেন শুরুর তিন ব্যাটার। 

সেখান থেকে দলীয় সর্বোচ্চ ৪০ রানের জুটি গড়েন দুই পাকিস্তানি ব্যাটার ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ। তবে ৯ রানের ব্যবধানে দুজনই আউট হলে ইনিংসের শেষের শুরু হয় যেন। সর্বোচ্চ ৩০ রান করা খুশদিলের বিপরীতে ইফতিখার ১৭ রানে আউট হতেই একের পর এক উইকেট হারাতে থাকে রংপুর।

তাতে এক শ রানের আগেই অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কা দূর করেন মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ ব্যাটার হিসেবে ২৯ রানে আউট হওয়ার সময় দলকে ১১৪ রানে পৌঁছে দেন তিনি।

সিলেটের হয়ে ৩টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম।  


জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী