বিপিএলের প্লে-অফে রাজশাহী ও চট্টগ্রামের সঙ্গী সিলেট
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:০৩ PM

বিপিএলের প্লে-অফে রাজশাহী ও চট্টগ্রামের সঙ্গী সিলেট

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩/০১/২০২৬ ০১:৩৮:২৩ PM

বিপিএলের প্লে-অফে রাজশাহী ও চট্টগ্রামের সঙ্গী সিলেট


বিপিএলের সিলেট পর্বের পর্দা নেমেছে সোমবার রাতে। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের মধ্য দিয়ে নিশ্চিত হয়ে গেছে প্লে-অফের সেরা তিন দল। ঢাকা পর্বে এখন লড়াই হবে কেবল একটি টিকিটের জন্য। সেই ‘সোনার হরিণ’ পেতে সুবিধাজনক অবস্থানে আছে রংপুর রাইডার্স। আর খাদের কিনারে দাঁড়িয়ে মিরাকলের আশায় ঢাকা ও নোয়াখালী।

বিপিএল ঢাকায় ফেরার আগেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স। ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রাজশাহী। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম। আর ৯ ম্যাচে ৫ জয়ে সমান ১০ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে স্বাগতিক সিলেট টাইটান্স।

পয়েন্ট তালিকার চার নম্বরে থাকলেও এখনো প্লে-অফ নিশ্চিত করতে পারেনি রংপুর রাইডার্স। ৮ ম্যাচে ৪ জয় ও ৪ হারে তাদের পয়েন্ট ৮। প্লে-অফে যেতে হলে হাতে থাকা দুই ম্যাচের যেকোনো একটিতে জিতলেই চলবে তাদের। কাকতালীয়ভাবে রংপুরের বাকি দুই ম্যাচ ঢাকা ও নোয়াখালীর বিপক্ষেই।

অন্যদিকে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস উভয় দলই ৮টি করে ম্যাচ খেলে মাত্র ২টি করে জয় পেয়েছে। কাগজে-কলমে এখনো তাদের আশা বেঁচে আছে। তবে সমীকরণ বেশ কঠিন। প্লে-অফে যেতে হলে তাদের নিজেদের শেষ দুটি ম্যাচেই জিততে হবে এবং তাকিয়ে থাকতে হবে রংপুরের হারের দিকে। ঢাকা ও নোয়াখালী উভয়েরই একটি করে ম্যাচ রংপুরের সঙ্গে, অন্য ম্যাচটি শক্তিশালী চট্টগ্রামের বিপক্ষে।

লিগ পর্বের খেলা এখন একদম শেষ পর্যায়ে। আগামী ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগের বাকি ৬টি ম্যাচ। এরপর ১৯ জানুয়ারি শুরু হবে প্লে-অফের লড়াই। আর ২৩ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলের।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী