ফিফা বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:০৫ PM

ফিফা বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪/০১/২০২৬ ১২:৪৭:৫৪ PM

ফিফা বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

ছবি : সংগৃহীত


ফুটবলকে ভালোবেসে যে জনপদ নির্ঘুম রাত কাটায়, যাদের উন্মাদনার কথা এখন বিশ্ববিদিত—সেই বাংলাদেশে আজ উৎসবের আবহ। ফিফা বিশ্বকাপের সেই কাঙ্ক্ষিত সোনালি ট্রফি এখন রাজধানী ঢাকায়।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ট্রফি বহনকারী বিশেষ বিমানটি।

বিমানবন্দরে ট্রফিটিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। তার সাথে উপস্থিত ছিলেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।

এবারের ট্রফি সফরের বিশেষ আকর্ষণ হিসেবে সাথে এসেছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের তারকা মিডফিল্ডার এবং আর্সেনালের ‘ইনভিনিসবল’ স্কোয়াডের অন্যতম সদস্য গিলবার্তো সিলভা।

বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় ট্রফিটি নিয়ে যাওয়া হবে রাজধানীর পাঁচতারা হোটেল র‍্যাডিসন ব্লুতে। সেখানে বিকেলে কোকা-কোলার আয়োজনে একটি বিশেষ সেশনে ট্রফিটি প্রদর্শিত হবে।

প্রতিবারের মতো এবারও ফিফার অফিসিয়াল পার্টনার কোকা-কোলা এই ট্রফি সফরের আয়োজন করেছে। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারের আয়োজনে কিছুটা কাটছাট করা হয়েছে।

আগের মতো বড় কোনো কনসার্ট না থাকলেও, কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের নির্দিষ্ট বিজয়ীরাই ট্রফিটি সরাসরি দেখার এবং ছবি তোলার বিরল সুযোগ পাচ্ছেন।

পুরো আয়োজনটি যেহেতু করপোরেট উদ্যোগ, তাই বাফুফের সম্পৃক্ততা নেই বললেই চলে। জানা গেছে, জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন বিমানবন্দরে উপস্থিত আছেন। তবে ঘরোয়া লিগ চলমান থাকায় অন্য ফুটবলারদের উপস্থিতি অনিশ্চিত।

বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, অতিথিদের জন্য আধা বা এক ঘণ্টার একটি সংক্ষিপ্ত সেশন থাকতে পারে, এর বেশি কিছু নয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী