ক্রিকেটারদের আন্দোলনে পদ হারালেন বিসিবি পরিচালক
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৪ PM

ক্রিকেটারদের আন্দোলনে পদ হারালেন বিসিবি পরিচালক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০১/২০২৬ ০৪:৪৯:৩৯ PM

ক্রিকেটারদের আন্দোলনে পদ হারালেন বিসিবি পরিচালক

সংগৃহিত


ক্রিকেটারদের দাবির মুখে অর্থ কমিটির প্রধানের পদসহ বিসিবির চলতি সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। আজ বৃহস্পতিবার অনলাইনে অনুষ্ঠিত বিসিবির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবি সূত্রে জানা গেছে, নির্বাচিত পরিচালক হওয়ায় নাজমুল ইসলাম না চাইলে গঠনতন্ত্র অনুযায়ী তাকে পদত্যাগ করানোর সুযোগ নেই বিসিবির। তবে পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, তাকে চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের কয়েকটি মন্তব্য ঘিরে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সরাসরি নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে এবং নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না এলে বিপিএলের ম্যাচ বর্জনের আল্টিমেটাম দেয়। আজ দুপুরে ম্যাচ শুরুর নির্ধারিত সময়েই কোয়াব সংবাদ সম্মেলনের ডাক দেয়, যা মাঠে খেলা না গড়ানোর স্পষ্ট ইঙ্গিত দিয়েছিল।পরিস্থিতি সামাল দিতে গভীর রাতে বিসিবি ও কোয়াব নেতাদের মধ্যে বৈঠক হলেও সেখানে কোনো সমাধান আসেনি। শেষ পর্যন্ত খেলোয়াড়দের অবস্থান ও লিগের ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে বিসিবি নাজমুলকে ফিন্যান্স কমিটিসহ বিসিবির সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী