ফুটবল ছাড়তে চেয়েছিলেন আর্জেন্টাইন তারকা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৬ PM

ফুটবল ছাড়তে চেয়েছিলেন আর্জেন্টাইন তারকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০১/২০২৬ ০৬:১১:৩১ PM

ফুটবল ছাড়তে চেয়েছিলেন আর্জেন্টাইন তারকা

সংগৃহিত


২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন লিসান্দ্রো মার্তিনেজ। একবছর আগে বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার নিয়েছিলেন ফুটবল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত।

গতবছর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর মানসিক অবসাদে ভুগতে থাকেন তিনি। সেসময় মাঠের থাকার কারণে এমন ভাবনা এসেছিল তার মাঝে।

সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করেছেন তিনি আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) স্টুডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে। লিসান্দ্রো মার্তিনেজ বলেন, ‘চোটের পর প্রথম দুই-তিন সপ্তাহ আমি আর ফুটবলে ফিরতেই চাইনি। মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তখন মনে হতো সব ছেড়ে আর্জেন্টিনায় পরিবারের কাছে ফিরে যাই। আর কষ্ট নিতে চাই না।’

চোটের কারণে হতাশ থাকা অবস্থায়ই বাব হন তিনি। তার ঘর আলো করে আসে কন্যাসন্তান। মার্তিনেজ বলেন, ‘মেয়ের জন্মের পরই আমি প্রতিজ্ঞা করি। না, আমি হাল ছাড়ব না। সেই ছিল আমার প্রতিদিনের প্রেরণা। প্রতিটি অনুশীলনে আমি নিজের সেরাটা দিয়েছি শুধুই আমার মেয়ের জন্য।’

চোটের এই ১০ মাসের দু:সময় কাটিয়ে গত ২৬ ডিসেম্বর মাঠে ফিরেছেন তিনিক নিউক্যাসলের বিপক্ষে ম্যাচ দিয়ে। কঠিন সময় পার করার পর মানসিকভাবে এখন তিনি মানসিকভাবে আগের চেয়েও বেশি শক্তিশালী। মার্তিনেজ বলেন, ‘চোটের কারণেই আজ মানুষ হিসেবে আমি অনেক বদলেছি। জীবন ও ফুটবলকে এখন নতুনভাবে মূল্য দিই।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী