মাধবপুর ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ PM

মাধবপুর ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৬ ০২:০৫:১৭ PM

মাধবপুর ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান


মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ এর উদ্যোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের বার্ষিক মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার মাধবপুর পাইলট হাইস্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক এর উপদেষ্টা জকিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক ও সংগঠনের নেতা গোলাম কিবরিয়া চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সৈয়দ সঈদ উদ্দীন হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, দেবপুর হাইস্কুলের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, আন্দিউড়া উম্মেতুন্নেছা হাইস্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, মতিউর রহমান খান চৌধুরী, ড. মহিউদ্দিন হাইস্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির ও সাংবাদিক জালাল উদ্দিন লস্কর। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবির খান চৌধুরী।  

অনুষ্ঠানে মাধবপুর উপজেলার ১১টি মাধ্যমিক স্কুল ও ১টি মাদ্রাসার ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়া ২৪ জন শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক