শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁ/জাসহ যুবক গ্রে/প্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ PM

শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁ/জাসহ যুবক গ্রে/প্তার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ০৮:০৩:৫৯ PM

শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁ/জাসহ  যুবক গ্রে/প্তার

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ মো. রুবেল মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ছোট পিকআপ জব্দ করা হয়।

রুবেল মিয়া মাধবপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর রেলক্রসিং এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জের দিকে আসা একটি পিকআপকে থামার সংকেত দেওয়া হয়। পিকআপটি থামার পর ভেতরে থাকা এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন।

পরে পিকআপে তল্লাশি চালিয়ে গাড়ির বডির ভেতরে লুকানো তিনটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোর ভেতরে নীল রঙের পলিথিনের ওপর খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫৫ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়। জব্দ করা পিকআপের নম্বর ঢাকা মেট্রো-ন-১২-২১১৩।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল মিয়া জানিয়েছেন, তেলিয়াপাড়া চা-বাগানসংলগ্ন সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে পিকআপে করে নিয়ে যাচ্ছিলেন।

র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দ করা মাদক ও অন্যান্য আলামত শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদকবিরোধী গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ