বসতঘর ও বাঁশবাগানের মাটির নিচ থেকে ২০৩ বোতল ম/দ উদ্ধার
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ PM

বিশ্বনাথে স্বামী -স্ত্রী আট/ক

বসতঘর ও বাঁশবাগানের মাটির নিচ থেকে ২০৩ বোতল ম/দ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ০৪:১৯:০৮ PM

বসতঘর ও বাঁশবাগানের মাটির নিচ থেকে ২০৩ বোতল ম/দ উদ্ধার

সংগৃহিত


বিশ্বনাথে বসতঘর ও বাঁশবাগানের মাটির নিচ থেকে ২০৩ বোতল মদ উদ্ধারের ঘটনায় স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—নওধার মাঝপাড়া গ্রামের মৃত আব্দুল মছব্বিরের ছেলে আব্দুল হক (৫০) ও তাঁর স্ত্রী রুজিনা বেগম (৩৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বসতঘর ও বাড়ির বাঁশবাগানের মাটির নিচ থেকে অফিসার চয়েজ, আইসিই ব্রাইট ও এসি ব্লাকসহ বস্তাভর্তি ২০৩ বোতল মদ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মদসহ তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক উদ্ধার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, নওধার পূর্বপাড়া গ্রামের ছাবাল শাহ মাজারে মাসে একবার সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে গভীর রাতে মাদক বিক্রি হয়ে থাকে। মাজার কর্তৃপক্ষ প্রভাবশালী হওয়ায় অনেকে এ বিষয়ে কথা বলতে ভয় পান বলেও অভিযোগ করেন তারা।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ওসি গাজী মাহবুবুর রহমান। তিনি বলেন, মাজারে মাদক সেবন বা বিক্রির কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এ ধরনের কোনো কর্মকাণ্ড পুলিশের নজরে এলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ অস্বীকার করে মাজার কর্তৃপক্ষের সোহেল আহমদ বলেন, একটি কুচক্রী মহল মাজারের কার্যক্রমকে বিতর্কিত করতে অপপ্রচার চালাচ্ছে। মাজারে কোনো ধরনের মাদক বিক্রি হয় না বলেও দাবি করেন তিনি।

জৈন্তা বর্তা / ওয়াদুদ