সিলেটে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃ'ত্যু, হাসপাতালে ১৫৮ জন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ PM

সিলেটে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃ'ত্যু, হাসপাতালে ১৫৮ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ০২:৪১:০৭ PM

সিলেটে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃ'ত্যু, হাসপাতালে ১৫৮ জন

প্রতীকী ছবি


সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় আরও দুই শিশুর মৃ'ত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৮ জন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মা'রা যাওয়া দুই শিশুই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। তাদের মধ্যে একজনের বয়স ৭ মাস এবং অন্যজনের বয়স ২ বছর ২ মাস। তারা দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৫৬ জন সন্দেহজনক হামের রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন ৫৩৫ জন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৯ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৭ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৫ জন চিকিৎসাধীন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে হামে আক্রান্ত সন্দেহে মোট ১ হাজার ৫৩ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নতুন করে নিশ্চিত কোনো রোগী শনাক্ত হয়নি।

বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মোট ১৭২ জনের মৃ'ত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬৭ জন, সুনামগঞ্জে ৬৬ জন, হবিগঞ্জে ২৪ জন এবং মৌলভীবাজারে ১৫ জন মা'রা গেছেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ: