শিক্ষার্থীকে মারধরের ঘটনায় স্টেশন ভাঙচুর, তদন্ত কমিটি করলো রেলওয়ে
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ PM

শিক্ষার্থীকে মারধরের ঘটনায় স্টেশন ভাঙচুর, তদন্ত কমিটি করলো রেলওয়ে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ১১:৩৮:১৩ AM

শিক্ষার্থীকে মারধরের ঘটনায় স্টেশন ভাঙচুর, তদন্ত কমিটি করলো রেলওয়ে

সংগৃহীত


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুবকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তদন্ত কমিটির বিষয়টি নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।তদন্ত কমিটিতে রয়েছেন- পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, পাকশী বিভাগীয় চিকিৎসক কর্মকর্তা, পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এবং পাকশী কমান্ড্যান্ট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী।এর আগে, এ ঘটনাকে কেন্দ্র করে এনআরবির ৪ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন- আরিফ হোসেন, রোকন উদ্দিন, শফিকুল ইসলাম ও শাহাদত হোসেন।

রোববার (২০ সেপ্টেম্বর) দিনগত রাতে এনআরবির চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরাদেশে রাজশাহী রেলওয়ে স্টেশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই ৪ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়।রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও টিটির বিরুদ্ধে রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ঘেরাও ও স্টেশনে ভাঙচুরের ঘটনাও ঘটে। শিক্ষার্থীদের অবরোধের কারণে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেন রেল কর্তৃপক্ষ। তবে সোমবার (২১ সেপ্টেম্বর) রাজশাহী থেকে অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে বিভিন্ন রুটের ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে।

এ বিষয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুমকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের নেতৃত্ব দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান
ষ/ড়/যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: কাইয়ুম চৌধুরী
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল ধ্বংস
খেলার মাঠে মেলা বন্ধ ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবি
২২ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
ন্যাম ভবনে সাতক্ষীরার এমপির দ্বিতীয় স্ত্রীর ঝু/ল/ন্ত ম/র/দে/হ উদ্ধার
পরিকল্পিত উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান সিউক চেয়ারম্যান
গোয়াইনঘাটে মর্টার শেল এলো কীভাবে?
সিকৃবি ভিসির প/দত্যাগ দাবিতে প্রশাসন ভবনে তালা, বি/ক্ষো/ভ
অপ্রতীমকে হ/ত্যার পরদিন তাঁর মাকে সান্ত্বনা দেয় খু/নিরা